কোমর ও ঘাড়ের ব্যথা অনেক সময় ভুল অঙ্গভঙ্গি, মাংসপেশির টান, ডিস্কের সমস্যা বা বয়সজনিত পরিবর্তনের কারণে হয়।
সাধারণ উপসর্গ
- কোমর বা ঘাড়ে ব্যথা ও শক্ত ভাব
- পায়ে বা হাতে ব্যথা ছড়িয়ে পড়া
- ঝিনঝিন বা অবশ ভাব
কখন ডাক্তার দেখাবেন
- কয়েক সপ্তাহেও ব্যথা না কমলে
- পায়ে বা হাতে দুর্বলতা বা অবশ ভাব থাকলে
- প্রস্রাব-পায়খানা নিয়ন্ত্রণে সমস্যা হলে দেরি না করে জরুরি বিভাগে যান
যেভাবে মূল্যায়ন করা হয়
- উপসর্গ ও দৈনন্দিন কাজের বিবরণ
- স্নায়ু ও মেরুদণ্ডের শারীরিক পরীক্ষা
- প্রয়োজনে এক্স-রে বা এমআরআই
জরুরি অবস্থা: গুরুতর দুর্ঘটনা, হাড় বেঁকে যাওয়া বা ভেঙে যাওয়ার সন্দেহ, প্রচুর রক্তপাত, অবশ ভাব বা নড়াচড়া করতে না পারলে দেরি না করে নিকটস্থ হাসপাতালের জরুরি বিভাগে যান।